জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ ৫টি কোর্সে শতকরা ৪০ নম্বরের নিচে অর্থাত্ ‘এফ’ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় ২য় বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী অনার্স ২য় বর্ষে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যত্ ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো ঘোষণা করেছে পরীক্ষার রেগুলেশন অনুযায়ী এসব শিক্ষার্থীকে পরবর্তীতে ‘এফ’ গ্রেড প্রাপ্ত কোর্সগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
কর্তৃপক্ষ আশা করছে এরপর শিক্ষার্থীগণ নিয়মিত ক্লাস ও পড়াশোনায় মনোনিবেশ করে পরবর্তী পরীক্ষাসমূহে ভাল ফলাফল করার জন্য পূর্ব থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
