ভোমরা সীমান্তে ৪শ’ কেজি ইলিশ আটক

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৬
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের মাহমুদপুর এলাকা থেকে সাড়ে ৪শ’কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। এসময় ইলিশ মাছ বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃত ইলিশ মাছ ও প্রাইভেটকারের মূল্য ১৪ লাখ ৬৮ হাজার টাকা। সোমবার ভোরে ভোমরা বিজিবি এগুলো আটক করে। তবে বিজিবি এ সময় কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর মাযহার জানান, প্রাইভেটকারযোগে আটককৃত এসব ইলিশ মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তে নিয়ে যাওয়ার সময় মাহমুদপুর এলাকা থেকে ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ উক্ত সাড়ে ৪শ’ কেজি ইলিশ মাছ আটক করে।