পীরগঞ্জে জমি বিরোধে মোতওয়াল্লী এসিড দগ্ধ

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৮
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পীরোত্তরের মোতওয়াল্লীকে এসিডে ঝলসে দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার শায়েস্তাপুর গ্রামে পীরোত্তরের মাত্র ৮ শতক জমি নিয়ে মোতওয়াল্লী সাখাওয়াত হোসেন বাবলুর সঙ্গে প্রতিপক্ষ একরামুল হক ও আব্দুর রাজ্জাকসহ কয়েক জনের বিরোধ চলে আসছে। এ ঘটনায় বাবলু থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত শনিবার রাতে মুরগির ফার্মে যাওয়ার সময় আব্দুর রাজ্জাক, একরামুল হক, মোকলেছার রহমান ও ভোলা মিয়া বাবলুর শরীরে এসিড নিক্ষেপ করে। তার চিত্কারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে বাবলু পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।