রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৩৬
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হক খান (৬০) গত রবিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ছেলে রেখে গেছেন। সোমবার তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম মেদুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।