আড়াই হাজারে স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২৩:০৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুব নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পুলিশ উপজেলার সালমদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মাহাবুব সালমদী নোয়াপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। আড়াইহাজার থানার এসআই ইয়াছিন খন্দকার জানান, গত শনিবার রাতে মাহাবুব নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। গতকাল সকালে মাহাবুবের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে শুধুমাত্র একটি শার্ট রয়েছে। তার ২টি চোখ উপড়ে ফেলা হয়েছে। এবং দুই কান ও নাকসহ শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা মাহাবুবকে হত্যা করেছে এই বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, ময়না তদন্তের আগে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না শিশুটি কিভাবে মারা গেছে।