আজকের রাশিফল

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ১৮:০২
২৪ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৯ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন: চুনী ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ, সৃজনশীল ও সহানুভূতিশীল, আপনি উদার। সামাজিক জীবন ভালোবাসেন। প্রাচুর্যের মধ্যে লোকজন পরিবেষ্টিত অবস্থায় থাকতে চান। শানশওকত প্রদর্শনের চেষ্টা আপনার একটা বাতিক। তবে মানুষের আবেগ অনুভূতির সহজ উপলব্ধি অনায়াসে অন্যের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে। জীবনে পরিপূর্ণ সাফল্য লাভের জন্য আপনাকে বিনয়ী হতে হবে এবং ইন্দ্রিয়সুখ পরায়ণতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আলেকজান্ডার ডুমাস, ধনকুবের আদনান খাশোগী, গুর্খানেতা সুভাষ ঘিসিং, ফুটবলার বোরহান জাহেদ, লিন্ডাকার্টার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজ ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক তুলনামূলকভাবে ভালো যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মনের কথা আজ প্রকাশ করা ঠিক হবে না। কারো ব্যবহারে মনে কষ্ট পতে পারেন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। সমাজ সেবামূলক কাজে আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। নতুন পরিচিত কেউ আজ আপনার উপকার করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আমদানি-রপ্তানির ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। রপ্তানিকারকদের জন্য দিনটি শুভ নয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। গৃহে অতিথি সমাগম হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কারো কোনো ঋণ অথবা আর্থিক বিষয়ে দায়িত্ব নেবেন না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যয়ের জন্য অস্বস্তিবোধ করবেন। কারো সাথে বিবাদে জড়াবার আশংকা আছে। কাজকর্মে ধৈর্য বজায় রাখুন । তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কোন কারণে মন অবসাদগ্রস্ত থাকতে পারে। আবেগপ্রবণ হয়ে কাজকর্মের ক্ষতি না করলেই ভালো করবেন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। পাওনা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মন ভালো থাকবে না। আপনজন কারো জন্য উদ্বিগ্নবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা খুব একটা সুবিধা করতে পারবে না। আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। বাহুল্য ব্যয় পরিহার করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোন ব্যাপারে হঠাত্ উত্তেজিত হতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। সাময়িক কোন ঝামেলাকে বড় করে দেখার কোন দরকার নেই। যাত্রা ও যোগাযোগ শুভ । কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। শিল্পজাত পণ্যের ব্যবসায় ভালো করার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ শুভ। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বিবাহিত কারো সাথে প্রণয়ে জড়ানোর আশংকা আছে। আজ কোন ধরনের দুর্নামের সম্মুখীন হতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। অন্যথায় পস্তাতে হতে পারে। জনসম্পৃক্ত কোন কাজে না জড়ালেই ভালো করবেন। অকারণে ভুল বুঝাবুঝির স্বীকার হতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। যে কোন দলাদলির ব্যাপারে নির্লিপ্ত থাকলে ভালো করবেন।