প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৭
বাংলা আমার মাতৃভ"মি
মিষ্টি মধুর ভাষা
শ্যামল মায়ের আচল ছায়ায়
মেটাই মনের আশা।
তারায় ভরা অসীম আকাশ
সুবাস মাখা মাটি,
বিশ্ব ভ"বন মাঝে সে যে
সোনার চেয়ে খাঁটি।
এদেশ ছেড়ে সুদূর প্রবাস
কখনও চাই না আমি
বাংলাদেশের মাটি মানুষ-
সোনার চেয়ে দামি।