মহাকাশে হাজার হাজার গ্রহর মধ্যে পৃথিবী একটি গ্রহ। আর আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। পৃথিবীতে মোট ১৭০টি দেশ আছে। বন্ধুরা আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব তা হলো- বেনিন।
আয়তন-১,১২,৬২২ বর্গকি.মি., রাজধানী- পোর্টো নোভো, লোকসংখ্যা-৫৩,৪২,০০০, ও মুদ্রা- সি.এফ.এ. ফ্রাঁ। অবস্থান- বেনিন পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে অবস্থিত। বেনিনের পশ্চিমে টেগো, উত্তরে বার্কিনা ফাসো ও নাইজার এবং পূর্বে নাইজেরিয়া অবস্থিত। প্রায় সমতল দেশটির অধিকাংশ উদ্ভিদে পূর্ণ উপকূল অঞ্চলের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র এবং যথেষ্ট বৃষ্টিপাত হয়।
সপ্তদশ শতাব্দীতে প্রতিবেশীদের সাথে যুদ্ধ করে এবোমী রাজ্য ক্ষমতা সঞ্চয় করে। পরে উনবিংশ শতাব্দীতে ফ্রান্সের অধীনে চলে যায় এবং ১৯০৪ সালে ফারসী পশ্চিম আফ্রিকায় সন্নিবিষ্ট হয়। ১৯৬০ সালের ১লা আগস্ট দেশটি ডাহোমী নামে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর পঞ্চম অভ্যুত্থানে ১৯৭২ সালে কর্নেল আহমদ কেরেকু ক্ষমতা দখল করেন। দু’বছর পর তিনি একে সমাজতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করেন। ১৯৭৫ সালে এ নাম পরিবর্তন করে বেনিন রাখা হয়। শস্য- পাম জাতীয় পদার্থ, বাদাম, তুলা, কফি ও তামাক, খনিজদ্রব্য- তেল ও মাথাপিছু আয়-৪০০ ডলার।
কাজী রিচি ইসলাম, মিরপুর, ঢাকা
