এমএএস এডভান্সড এমবিএ ভর্তি পরীক্ষার ফল ২১ মে

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার অব এডভান্সড স্টাডিজ ও এডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা গতকাল সোমবার গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এমএএস প্রোগ্রামে ৪৮ জন আবেদনকারীর মধ্যে ৪২ জন এবং এডভান্সড এমবিএ প্রোগ্রামে ৭৭ জন আবেদনকারীর মধ্যে ৬৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার ফলাফল ২১ মে প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাত্কার ১৬ জুন সকাল ১১টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।