কৃষি যন্ত্রপাতির মাঠ প্রদর্শনী

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:০৭
বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক পরিচালিত ‘‘কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সমপ্রসারণ প্রকল্পের” আওতায় হাজীগঞ্জ উপজেলায় ত্রি-উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি মাঠ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠানে রাইসট্রান্স প্লান্টারের সাহায্যে হাটিলা (পঃ) ইউনিয়নের পাতানিশ গ্রামের কৃষক বাবুলের জমিতে ব্রি ধান ৪৬ জাতের চারা রোপণের কৌশল ও জমিতে ধান লাগানো প্রদর্শিত হয়। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এই যন্ত্রের সাহায্যে স্বল্প সময়ে ও ব্যয়ে জমিতে চারা লাগানো যায়। এই যন্ত্রের সাহায্যে ১ বিঘা জমিতে মাত্র ১ লিটার জ্বালানি ব্যবহার করে ধান রোপণ করা যায় সাধারণভাবে ধান রোপণের তুলনায় সাশ্রয়ী ও কম সময় লাগে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা ব্রি-বৈজ্ঞানিক কর্মকর্তা সাবির হোসন সাজ্জাদ, ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন লিটনসহ ইউপি সদস্য বৃন্দ।