গতকাল সোমবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে যুদ্ধাপরাধী গোলাম আযমের ফাঁসি, সাঈদী-মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং নারী সমাজের প্রতি অশ্লীল কটুক্তি করার প্রতিবাদে হেফাজতে ইসলামীর প্রধান আল্লামা শফির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান ও জেলা উদীচীর সভাপতি আসাদুল্লাহ সরকার। বক্তারা নারী সম্পর্কে হেফাজত নেতা আল্লামা শফি যে মন্তব্য করেছেন, তা নারী সমাজের জন্য চরম অপমান। এ ধরনের কুরুচীপূর্ণ বক্তব্য দেয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করা হয়।
