গফরগাঁওয়ে গৃহবধূকে উত্ত্যক্ত করায় জেল

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:০৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে মনির খান (২৪) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী যৌন হয়রানির দায়ে এই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেন। গফরগাঁও থানার ওসি কায়ুম সরদার জানান, এ বিষয়ে গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করলে তার ভিত্তিতে মনির খানকে আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মনির খান উপজেলার দাইরগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে ও গফরগাঁও সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র।