সোমবার ভাণ্ডারিয়া উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কাজী রোকনুজ্জামান বশীর ৭৫ ভোট পেয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল উদ্দিন মিয়া স্বপন ২৮ ভোট পেয়েছেন। ভোটগ্রহণ ও গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের উপস্থিতিতে নির্বাচন অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সোহরাব হোসেন। এ কমিটির ১২ জন সদস্যের মধ্যে সহ-সভাপতি ২ জন, কোষাদক্ষ ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন এবং ৩ জন মহিলাসহ ৭ জন সদস্য রয়েছেন।
