ধুনটে ছাত্রলীগের কার্যক্রম স্থবির

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:১০
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারীর সমন্বয়হীনতার কারণে সাত মাসেও কমিটি হয়নি পৌর ও কলেজ ছাত্রলীগের। এছাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনের পর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ফলে দীর্ঘদিন যাবত্ কমিটি না থাকায় ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০১২ ধুনট উপজেলা ছাত্রলীগের সম্মলেন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিলেকশনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে প্রেরণ করার কথা ছিল। উপজেলা ছাত্রলীগের সম্মেলনের কিছুদিন পর ধুনট পৌর ও ধুনট বিশ্ব-বিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কমিটি বিলুপ্ত করার ঐ দিনই নতুন আহবায়ক কমিটি ঘোষণ কথা থাকলেও সাত মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়নি। ফলে দীর্ঘদিন যাবত্ কমিটি না থাকায় ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন জানান, উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি জেলায় পাঠানো হয়েছে। জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষর করলেও সভাপতি স্বাক্ষর না করায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এছাড়া আমাদের মধ্যে সমন্নয়হীনতার কারণে এখনও পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। তবে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি জানান, ভাল নেতৃত্বের কোন লোক না পাওয়ায় এখনও কমিটি গঠন করা হয়নি। এ ব্যাপারে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল রাজি জুয়েল বলেন, পাল্টা-পাল্টি কমিটি দেয়ার কারণে পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করা হয়নি।