তেরখাদায় গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:১১
উপজেলার আটলিয়া গ্রামে মনোয়ারা বেগম নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ২০ জুলাই রাতে মনোয়ারা তার ঘরে ঘুমিয়ে থাকাকালে রাত ১টার দিকে কে বা কারা তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরিবারের পক্ষে দাবি করা হয়েছে তাদের প্রতিপক্ষ গ্রুপ রাতের আঁধারে মনোয়ারার ওপর এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপের পর মনোয়ারাকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ঢাকার বনানী এসিড সার্ভাইবার ফাউন্ডেশনে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মনোয়ারা বেগমের পুত্র কেরামত সরদার বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।