নিখোঁজ

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৫০
গত ১৭ জুলাই কনিকা হালদার (১২) নামে এক শিশু কেরানীগঞ্জের খোলামোড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় শ্যামল কান্তি কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। কনিকার গায়ের রং শ্যামলা। উচ্চতা সাড়ে তিনফুট। মুখমণ্ডল গোলাকার। পরনে ছিল সাদা ও কালো রংয়ের প্রিন্টর ফ্রক ও খয়েরি কালারের পায়জামা। সন্ধানপ্রার্থী: শ্যামল কান্তি, সাং- খোলামোড়া, থানা- কেরানীগঞ্জ।