আন্তর্জাতিক রেটিং দাবা শুরু আজ

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২২:০৭
বিশাল ট্রেড ও রূপালী শাড়ি আন্তর্জাতিক রেটিং দাবা গতকাল মঙ্গলবার উদ্বোধন হলেও প্রতিযোগিতার খেলাগুলো আজ বিকাল তিনটা থেকে দাবাকক্ষে শুরু হবে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, দুই আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মিনহাজউদ্দিন শাকিলসহ ফিদে মাস্টারগণ ও শীর্ষস্থানীয় রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের খেলা নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ পঁচিশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ কাদের এমপি, ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, আলাউদ্দিন সাজু, ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক।-সংবাদ বিজ্ঞপ্তি