আব্দুল কাদের
মুক্তিযোদ্ধা ও দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল কাদের (৮৫) গত সোমবার দিনাজপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র রেখে যান। মঙ্গলবার দিনাজপুরে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
আহাম্মদ আলী খান
বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট-এর কর্মচারী মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী খান (৫৯) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
