জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের নবগঠিত আধুনিক গবেষণাগারের জন্যে দুটি অত্যাধুনিক ডিজিটাল সেকারের পৃষ্ঠপোষকতা করেছে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্পাহানি। আধুনিক গবেষণাগারের জন্যে ডিজিটাল সেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল গবেষণাসামগ্রী।
এ উপলক্ষে ২৫ নভেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সেকার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ফ্যাকাল্টি অফ লাইফ এন্ড আর্থ সাইন্স এর ডিন ড. কাজী সাইফুদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফসহ বিভাগের অন্য শিক্ষকবৃন্দ ও ইস্পাহানি কর্মকর্তাবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
