কবি হায়াত্ সাইফ আর নেই

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৫১

ষাট দশকের বিশিষ্ট কবি ও অনুবাদক হায়াত্ সাইফ (৭৬) আর নেই। গত রবিবার রাত ১২টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন। আজ মঙ্গলবার তার মরদেহ বাংলা একাডেমিতে আনা হবে। একাডেমিতে কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি হায়াত্ সাইফ একুশে পদক, কবি ফজল শাহাবুদ্দীন পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার লাভ করেন। হায়াত্ সাইফ ১৯৪২ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে এমএ পাস করার পর তিনি পাকিস্তান রেডিওতে সংবাদ পাঠ ও অনুষ্ঠান উপস্থাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, সন্ত্রাসে সহবাস, সব ফেলে দিয়ে, প্রধানত মাটি ও মানুষ, এপিঠ ওপিঠ, হায়াত্ সাইফের কবিতা প্রভৃতি।