সংবাদ কর্মীদের উপর হামলাকারী সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে শিগগিরই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বরিশালের সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সংগঠন বাংলাদেশ সংবাদপত্র (বিএসপি)।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাব সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বিএসপির মহাসচিব কাজী আবুল কালাম আজাদ, দক্ষিণাঞ্চল সম্পাদক এস.এম. ইকবাল, ইনডেপেন্ডেন্ট বরিশাল ব্যুরো প্রধান ও মতবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুরাদ আহম্মেদ, প্রথম আলোর ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন প্রমুখ।
বক্তারা এসময় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর সদররোড প্রদক্ষিণ করে।
