আজ ১০ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আত্মনির্ভরশীল। আপনার ব্যক্তিত্বে রয়েছে সৃজনশীলতা ও আধ্যাত্মিকতার ছাপ। আপনার চিন্তাধারা অন্তর্মুখী অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও প্রকাশ্যে না এসে নেপথ্যে থাকার প্রবণতা রয়েছে আপনার। তাই অনেক কাজ করা সত্ত্বেও আপনার অবদান লোকচোক্ষের অন্তরালে থেকে যেতে পারে। নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করাও আপনার জন্য কঠিন। জীবনে সাফল্য লাভের জন্য আপনার আত্মপ্রকাশে যত্নবান হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজনীতিক লর্ড বেলফোর, মনোজ বসু, আবদুল্লাহ আবু সাইদ, অধ্যাপিকা রাজিয়া সুলতানা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর ভালো যাবে না। পেটের পীড়া অথবা লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো কারণে হঠাত্ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আবেগ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। অযথা কোনো দুর্নামের সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ভাই-বোন কারো আচরণে মনে কষ্ট পাবেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও হতে পারে। কর্মস্থলে কোনো ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্তিযোগ আছে। প্রতিবেশীর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কর্মস্থলে ভালো কিছু আসা করতে পারেন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। পুরনো কোনো রোগ নতুনভাবে দেখা দিতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্তৃপক্ষের সাথে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক ভালো যেতে পারে। কাজকর্মে সাফল্য লাভের সম্ভাবনা আছে। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সরকারি চাকরিতে ভালো কোনো খবর পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মন খুব একটা ভালো থাকবে না। আপনজনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো সাথে পরিচিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিতে পারে। আপনজনদের সাথে বিরোধের জন্য মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঘনিষ্ঠ কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। চিত্তচাঞ্চল্য পরিহার করুন। মানসিক চঞ্চলতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হবেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। মহিলাদের কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। পড়াশুনায় অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তির ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো ধরনের ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন।
