কম্পিউটার সোর্সের ঈদ অফার

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০২
ঈদ উপলক্ষে ঈদ আনন্দ অফার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। ‘এই ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’ স্লোগান নিয়ে চাঁদ রাত পর্যন্ত চলমান এসব অফারের মধ্যে সামস্যাংয়ের যেকোনো প্রিন্টারের সাথে রয়েছে ‘এসএমএস অ্যান্ড উইন’ অফার। এতে উপহার হিসেবে রয়েছে মূল্যছাড়, গিফট ভাউচার এবং স্টার সিনেপ্লেক্সে মুভি দেখা ছাড়াও নিশ্চিত উপহার। ঈদ অফারে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের বহনযোগ্য হার্ডডিস্কে যুক্ত হয়েছে কিস্তি সুবিধা, যাতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধায় ৭৫০ টাকায় ১ টেরাবাইট এবং ৪৫০ টাকায় ৫০০ জিবি ধারণক্ষমতার হার্ডডিস্ক কেনা যাবে। ঈদে লজিটেক ব্র্যান্ডের বুম বক্সের মূল্য ৭,৯৯৯ থেকে কমিয়ে করা হয়েছে ৬ হাজার টাকা। এ ছাড়া এইচপি নোটবুকেও রয়েছে ‘স্ক্রাচ অ্যান্ড উইন’ অফার। এই অফারে এইচপি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নোটবুকের সাথে মডেলভেদে উপহার হিসেবে রয়েছে বেড শিট, ক্যাস্ট্রল সেট, ব্যাকিং ডিশ, কাপ সেট, ফ্রাই প্যান, গ্লাস সেট, স্যুপ সেটের মতো আকর্ষণীয় সব উপহার।