ছেলে :বাবা, মনে আছে, তোমাকে যে কলেজ থেকে বের করে দেয়া হয়েছিল- সেই ঘটনা আমাদের একবার বলেছিলে?
বাবা :হ্যাঁ, কেন?
ছেলে :না, ভাবছি- ইতিহাস কীভাবে ঘুরে ঘুরে আসে?
ছিনতাইকারী :ঝটপট বলুন প্রাণ দেবেন নাকি টাকা?
পথিক :প্রাণটাই নাও, টাকা দিলে এই বুড়ো বয়সে খাব কি?
অনেকদিন পর দুই বন্ধুর দেখা হলো।
১ম বন্ধু :কিরে তোর ব্যাবসা বাণিজ্য কেমন চলছে?
২য় বন্ধু :ভালোই চলছে নিচে থেকে উপরে উঠেছি।
১ম বন্ধু :কেমন?
২য় বন্ধু :আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা।
ব্যকরণ শিক্ষক :বলতো টুটুল ধ্বনি কহাকে বলে ?
পল্টু :স্যার এটাতো একদম সহজ প্রশ্ন এ জগতে যার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি তাকে ধ্বনি বলে।
বিচারক : তুমি নিরীহ লোকটার গায়ে হাত তুলেছ কেন?
আসামি : মাফ করবেন হুজুর! আমি মোটেও হাত তুলিনি, আমি কেবল কয়েকটা লাথি মেরেছি।
