দক্ষিণ সুদানে মন্ত্রী পরিষদ ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:০০
ভাইস প্রেসিডেন্টসহ পুরো মন্ত্রী পরিষদ ভেঙ্গে দিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত। মন্ত্রী পরিষদে ব্যাপক রদবদল আনার লক্ষ্যে গত মঙ্গলবার তিনি এক ডিক্রি জারি করেন। এর মধ্য দিয়ে উপমন্ত্রীদেরও বরখাস্ত করেন তিনি। তবে এখন পর্যন্ত ঐসব পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এর ফলে প্রেসিডেন্টের মন্ত্রী পরিষদে মন্ত্রীর সংখ্যা ২৯ থেকে নেমে ১৮ এ এসে পৌঁছালো।