এডেক্সেলের অধীনে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:১২
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এমন একজন সার্টিফিকেটধারী ব্যক্তি যিনি অ্যারোপ্লেনের সমস্ত প্রকৌশল, প্রযুক্তি এবং উড্ডয়ন গতিবিধি বিদ্যায় অভিজ্ঞ। তিনি এক কথায় অ্যারোপ্লেনের ইঞ্জিনিয়ার। বিশ্বব্যাপী এই ইঞ্জিনিয়ারদের রয়েছে চাহিদা। বিশ্বজুড়ে এ শিল্পের বিকাশ ঘটায় ব্যাপকসংখ্যক ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ছে প্রতিনিয়ত। আমাদের দেশে এই বিষয়টিতে পড়ালেখার সহজ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে অতি সম্প্রতি। এয়ারলাইন্স শিল্পে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক বেশি। যে কারণে এই বিষয়ে পাশ করার আগেই অনেকের চাকরি হয়ে যায়। আমাদের দেশে দেখা যায় অনার্স-মাস্টার্স করার পরেও অনেকে চাকরি পায় না। অন্যদিকে এয়ারলাইন্স খাতে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরির আমন্ত্রণ পেতে পারেন এবং নিজের পছন্দমতো প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ পেয়ে থানে। ইউরোপিয় এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসপি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সারা পৃথিবীতে স্বীকৃত। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সসহ বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান তাদের চাহিদা মেটাতে ভারত, ফিলিপাইন, চীন বা বাংলাদেশ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করে যাচ্ছে। বিশ্বব্যাপী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা পূরণ করতেই বাংলাদেশে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সলের অধীনে যাত্রা শুরু করে কলেজ অব এভিয়েশন টেকনোলজি, যার সেন্টার কোড ৯৩১৪২। কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক) ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। কলেজটির প্রথম ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ইন্টার্নি করতে চলে গেছে। এসএসসি/এইসএসসি, এ লেভেল/ও লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। এই কোর্সে চার বছরেই এডেক্সেল স্বীকৃত অনার্স ডিগ্রি লাভ করা যায়। এর পরশুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বজুড়ে এভিয়েশন খাতে খ্যারিয়ার গড়ার সুযোগটি উন্মুক্ত হয়ে যায়। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ড ও অন্যান্য দেশের এডেক্সেল স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারে। এর শিক্ষা পদ্ধতি অনেক সহজ। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।