আফগানিস্তানের রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক প্রখ্যাত টিভি উপস্থাপিকা মিনা মঙ্গলের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন দেশটির রাজনীতিবিদ ও নারী অধিকার কর্মীরা। মিনা মঙ্গলকে গত শনিবার খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি টেলিভিশনের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আফগানিস্তানের স্যোশাল মিডিয়াতে জোরালো দাবি উঠতে শুরু করে।
