বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৮
বাগেরহাটের কচুয়ায় হুমায়ুন কবীর (৩৫) নামে এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত বিএনপি নেতাকে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশ চেষ্টা করছে। হুমায়ুন কবীর কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।