এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

নতুন উপাচার্য হিসেবে ড. মান্নানের যোগদান

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫০
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্ভিদ রোগতত্ত্ববিদ অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ গত ২২ জুলাই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসাবে যোগদান করেছেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। ড. মো. আব্দুল মান্নান আকন্দ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কৃষি বিষয়ক পত্রিকা ও সাময়িকীর নিয়মিত লেখক এবং বিভিন্ন সংগঠনের সদস্য।—প্রেস বিজ্ঞপ্তি