মাদ্রাসা ছাত্রী সুমাইয়া আক্তারের দুইটি কিডনিই নষ্ট হতে চলেছে। টাকার অভাবে তার চিকিত্সা হচ্ছে না। তার দরিদ্র দিনমজুর বাবা মেয়ের চিকিত্সার্থে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:ডাচ্-বাংলা ব্যাংক লিঃ অন লাইন, একাউন্ট নং-ফিরোজ মাহমুদ-১২৬-১০১-১২৪২৩৩, মোবাইল :০১৭১৯৮৩১২১৮।
মো. রিয়াজ উদ্দিন বাবুল
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রিয়াজ উদ্দিন বাবুল দীর্ঘদিন যাবত্ জটিল রোগে ভুগছেন। তার পিত্তথলীতে পাথর, হার্নিয়া, হার্টে সমস্যা, ১টি কিডনি ক্ষতিগ্রস্ত। ডাক্তার বলেছেন, তার জরুরি অপারেশন করতে হবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। বাবুল তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রিয়াজ উদ্দিন বাবুল (চাঁদপুরি), একাউন্ট নং-১৫৯-১২১-০০০০০০৯৫, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মাতুয়াইল শাখা (১৫৯), কোনাপাড়া, ডেমরা, ঢাকা। মোবাইল :০১৯২৫-৯৩৫৪২২।
