মো. আবদুল হান্নান মাস্টার
সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ হোসাইনের পিতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কসবা উপজেলার তেতৈয়া গ্রামের সমাজ সেবক আলহাজ্ব মো. আবদুল হান্নান মাস্টার (৮৬) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল জানাজা শেষে কসবা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
