তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপি

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৭
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল। প্রতিহিংসার কারণে প্রধানমন্ত্রী এ সরকার ব্যবস্থা বাতিল করেছেন। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হবে একদফার আন্দোলন। তিনি মঙ্গলবার শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব বলেই আমরা এই সরকারের অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় বিএনপির সহ প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী প্রমুখ।