খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের ডিনের অব্যাহতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ডিন অফিসে তালা ঝুঁলিয়ে দিয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এ তালা লাগানোর ঘটনা ঘটে। ফলে পুনরায় অনিশ্চিত হয়ে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের টার্ম পরীক্ষা। উল্লেখ্য, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রফেসর ড. সমীর কুমার সাধুকে জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ দেয়ার প্রতিবাদে এবং তার অব্যাহতির দাবিতে জীববিজ্ঞানসহ সাতটি ডিসিপ্লিনের শিক্ষকরা আন্দোলন করে আসছেন।
