জেপির ইফতার মাহফিল

দ্রুত অনিশ্চয়তা কেটে যাওয়ার প্রত্যাশা জেপি চেয়ারম্যানের

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৫২
জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে বলে মানুষের মনে শঙ্কা থাকুক বা না থাকুক, আমরা প্রত্যাশা করি যে দ্রুতই এ অনিশ্চয়তা থেকে দেশ মুক্ত হবে। তিনি বলেন, রমজানের গুরুত্ব অসীম। এই সিয়াম সাধনা মহানবী হযরত মুহম্মদ (সা:) এর নবুয়ত প্রাপ্তির আগে থেকে প্রচলিত ছিল। আমরা যে পাপ করেছি সেই পাপ মোচনের মাস রমজান। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি-জেপি’র ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম আব্দুর রব, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহম্মদ, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সুজিত ঘোষ, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, এএইচ সালাহউদ্দিন মাহমুদ, কর্নেল অব. আব্দুল লতিফ মল্লিক, আজম খান, মফিজুল হক বেবু, আমেন বারী, এজাজ আহমেদ মুক্তা, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শেখ মো. জয়নাল আবেদীন, আজিজ বাঙাল, মীর হারুনুর রশিদ হারুন, নাজমুন্নাহার বেবী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব জামিলুল হক বকুল, খলিলুর রহমান খলিল, ইফতেখার আহমেদ লিমন, মাহবুবুর রহমান লিপটন, এম এ কাইয়ুম, আফজাল হোসেন, খন্দকার শাহিন আলদ্বীন রিজভী, গাজী আমিনুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু প্রমুখ।