মাওয়া লঞ্চ ঘাট টোল মুক্ত হল

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৫৬
হাইকোর্টের নির্দেশে জেলা পরিষদের খেয়া ঘাটের ইজারা স্থগিত হওয়ায় মাওয়া লঞ্চ ও ট্রলার ঘাট টোল মুক্ত হলো। বুধবার থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। গতকাল জেলা পরিষদের ইজারাদারকে মাওয়া ঘাটে লঞ্চ ও ট্রলারের যাত্রীর নিকট থেকে টোল আদায় করতে দেখা যায়নি। এতে দক্ষিণবঙ্গের যাত্রীরা খুশি। তবে হাইকোর্টের নির্দেশে বুধবার হতে মাওয়া সিবোট ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে বিআইডব্লিউটিএর ইজারাদার। সি-বোটে যাত্রীদের টোল দিয়ে নদী পার হতে হচ্ছে। উল্লেখ্য, মাওয়া লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিআইডব্লিউটিএ ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের মধ্যে দীর্ঘ দিন ধরে আইনী লড়াই চলছে।