উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের অজিত দাসের বাড়ীর মন্দিরের প্রতিমা গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ভাংচুর করে। গতকাল বুধবার ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান ছারোয়ার জাহান এমরান, উপজেলা পূজা উদ্্যাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক, সম্পাদক বাবু বীরেন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
