আজকের রাশিফল

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৩৬
আজ ১১ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শনি ও রবি। আপনার শুভসংখ্যা: ১ ও ৮। শুভবার: শনি ও রবিবার। শুভরত্ন:নীলা ও চুনী। প্রকৃতিগতভাবে আপনি: চরমপন্থি, পরস্পরবিরোধী গুণাবলীতে ভূষিত। নিজের মতে নিবেদিতপ্রাণ। আর মত প্রকাশে দ্বিধা নেই। মত পরিবর্তন করলেও তা নির্দ্বিধায় ব্যক্ত করেন। আপনার হূদয় উষ্ণ। মনের দিক থেকে উদার। জ ীবনে উচ্চ লক্ষ্য অর্জনে নিজের কাজ সুচারুরূপে করতে চান। লক্ষ্য অর্জনের জন্য আপনি যে কোন সম্পর্ক ও কার্যকর পরিবর্তন করতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ড. কার্ল গুস্তাভ জাং, জর্জ বানার্ডশ, সালভেদার আলেন্দে, ফখরুল হাসান বৈরাগী, জেসন রবার্টস, মাইক জ্যাগার, অভিনেত্রী তারিন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। কারো সাথে দুর্ব্যবহার না করলেই ভালো করবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ভাই-বোন কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পাওনা অর্থ কিছু হাতে আসতে পারে। চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। প্রতিযোগিতামূলক কাজে সুনাম ও সাফল্য বৃদ্ধি পাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পড়াশুনার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক কারণে পড়াশুনায় সমস্যা সৃষ্টি হতে পারে। রোমান্টিক কোন ব্যাপারে না জড়ালেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের হয়রানির শিকার হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। গৃহে অতিথি সমাগম হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক কাজে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রভাবশালী কারো সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। বৈবাহিক অথবা অন্য কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ভাই-বোনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতায় উপকৃত হবেন। শরিকী বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। পরীক্ষার প্রস্তুতিতে অধিকতর মনোযোগ দিন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। বন্ধুদের সহানুভূতি ও পরামর্শে উপকৃত হতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মন ভালো নাও থাকতে পারে। মানসিক অস্থিরতার জন্য কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পড়াশুনায় আশানুরূপ ফল নাও পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। জমিজমা নিয়ে বিরোধে জড়াতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে আশানুরূপ সুফল নাও পেতে পারেন