গাজীপুর:ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা নার্সেস পরিষদ গাজীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভানেত্রী শামীমা নাসরিন শেলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজার মনোয়ারা আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্টাফ নার্স বেবী রানী পাল প্রমুখ —ইত্তেফাক
