আসুস গেমিং গ্রাফিক্স কার্ড

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৫৫
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ক্রসহেয়ার ৫ ফর্মুলা-জেড মডেলের নতুন গেমিং মাদারবোর্ড। আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি) সিরিজের এই মাদারবোর্ড এএমডি ৯৯০এফএক্স চিপসেটের, যা এএমডি স্যামপ্রন ১০০, এথলন২, ফেনম২, এএম৩+ এফএক্স, এএম৩+ সিরিজের এএমডি মাল্টি-কোর প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে ৪টি ডিডিআর৩ র্যাম স্লট, ৩টি পিসিআই এক্সপ্রেস ২.০ ডুয়াল মোড স্লট, ১টি পিসিআই এক্সপ্রেস ২.০ এক্স৪ মোড স্লট। সর্বোচ্চ ৪টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যায়। মূল্য ২৩,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।