ম্যাকিন্টোশ সিস্টেমের জন্য আনন্দ কম্পিউটার্স তাদের বিজয় বাংলা সফটওয়্যারের নতুন সংস্করণ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত হওয়া নতুন এই সংস্করণটির নাম দেওয়া হয়েছে বিজয় একাত্তর, ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেমের জন্য রজত জয়ন্তী ২.০ সংস্করণ। এটি ম্যাক ওএস ১০-এ কাজ করে। নতুন এই সংস্করণটি বিজয় আসকি, বিজয় একাত্তর এবং ইউনিকোড কম্প্যাটিবল। ফলে উইন্ডোজ বা লিনাক্স থেকে এতে বাংলা ডাটা আদান প্রদান করা যায়। এটি ওপেনঅফিস ৪.০-এর সাথে পরিপূর্ণভাবে কম্প্যাটিবল। মূল্য ৫ হাজার টাকা। তবে বিদ্যমান একাত্তর লাইসেন্সধারীরা ৫০০ টাকায় এটিতে আপডেট করতে পারেন।
