গুগল ক্রোমকাস্ট

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৫৫
টেলিভিশনের বাজারে অনেকদিন থেকেই নানাভাবে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে গুগল। এর আগে তারা সরাসরি টিভি এবং সেট-টপ বক্সও নিয়ে এসেছে। তবে খুব বেশি জনপ্রিয়তা পায়নি তাদের এসব উদ্যোগ। তবে নাছোড়বান্দা গুগল! আর তাই আবারও টেলিভিশনের বাজার দখল করতে নতুন এক ডংগল নিয়ে এসেছে তারা। ‘ক্রোমকাস্ট’ নামের এই টিভি ডংগল টেলিভিশনের এইচডিএমআই পোর্টের মাধ্যমেই সংযুক্ত করা যায়। আর তারপর এটি স্মার্টফোন, ট্যাবলেট পিসি কিংবা কম্পিউটার থেকে যেকোনো মিডিয়া ফাইল সরাসরি স্ট্রিম করতে পারবে টেলিভিশনের পর্দায়। বাজার দখল করতে এর দামও রেখেছে গুগল মাত্র ৩৫ ডলার। ফলে বাজারে অন্যান্য যেসব টিভি সেট-টপ বক্স রয়েছে, তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশা করছে গুগল। গুগল জানিয়েছে, সব অপারেটিং সিস্টেমের সাথেই কাজ করবে এই ডংগল।