তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২০:৩৭
 জেলিফিশের শরীরের ৯৫ শতাংশই পানি।  একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাত্ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।  দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।  আমাদের মস্তিস্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।  পুরো প্যারিস শহরে ১৩ হোল্ডিং নাম্বার বিশিষ্ট কোনো বাড়ি নেই। আবার আমেরিকার অনেক বহুতল ভবনেও ইচ্ছেকৃতভাবে ১৩ সংখ্যাটিকে এড়িয়ে গিয়ে ১২ তলার পর ১৪ তলা গণনা করা হয়। স্কটল্যান্ডের এয়ারপোর্টে ১৩ নম্বর গেট বলে কোনো গেট নেই।  এক জরিপে দেখা যায় যেসব মানুষ নানা সময়ে কোনো না কোনো লটারি জিতেছেন তাদের সবারই লটারি জেতার পর ওজন বেড়েছে।  প্রত্নতাত্ত্বিকেরা সবচেয়ে পুরোনো যে চুইংগামের সন্ধান পেয়েছেন সেটি প্রায় ৯০০০ বছরের পুরোনো।  পাখিদের মধ্যে একমাত্র পেঁচারাই নীল রঙটি দেখতে পারে।