কর্মচারী কল্যাণ বোর্ডের স্টাফ বাস চলাচলে অনিয়ম

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২০:৫৪
ঢাকা সেনানিবাসের ভেতরে অনেক বেসামরিক অফিস রয়েছে। ঢাকা সেনানিবাসের ভেতরে কর্মচারী কল্যাণ বোর্ডের স্টাফ বাসে (নম্বর ৪৯) কর্মচারীরা যাতায়াত করে থাকে। স্টাফ বাসটি সকাল ৯টার পর ৩০-৪০ মিনিট দেরিতে আসে। যার ফলে কর্মচারীদের হাজিরা খাতায় স্বাক্ষর করা সম্ভব হয় না। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস। সুতরাং সকাল ৯টার আগেই ঢাকা সেনানিবাসে স্টাফ বাস পৌঁছানোর কথা এবং বিকাল ৫টার পর স্টাফ বাস ছাড়ার কথা। কিন্তু ২০/৩০ মিনিট আগেই স্টাফ বাসটি ছেড়ে যায়। যার ফলে কর্মচারীরা টিকেট থাকা সত্ত্বেও স্টাফ বাসে যাতায়াত করতে পারে না। পরিশেষে, স্টাফ বাস ঢাকা সেনানিবাসে সকাল ৯টার আগে পৌঁছানো এবং বিকালে ৫টায় অফিসপাড়া থেকে ছাড়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মো. মজনু মৃধা, নারিশা খালপাড়, দোহার, ঢাকা