ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:১৬
সম্প্রতি ৩/১৪, ব্লক-জি, লালমাটিয়া মোহাম্মদপুর, ঢাকাস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও বয়ান করেন আল্লামা সৈয়দ এএনএম মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। কমপ্লেক্সের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় এবং ডেসকোর জিএম আলহাজ্ব মো. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে কমপ্লেক্সের আজীবন সদস্যদের থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ফরিদ আহমদ, রাশেদুন্নাবী চৌধুরী, আলহাজ্ব আব্দুস সাত্তার বীর মুক্তিযোদ্ধা, কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সৈয়দ সিরাজ-উদ-দৌলা, পরিচালক সৈয়দ মো. জিল্লুর রহমান আযাদ, মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি ডা. মো. খলিলুর রহমান, সেক্রেটারী শেখ মো. জহির আহমেদ প্রমুখ। জৈনপুরী পীর সাহেব কেবলা তার বয়ানে বলেন, বান্দার জন্য ইহকাল ও পরকাল উভয় জগতের সবচেয়ে বড় নিয়ামত হলো দীদারে এলাহী (আল্লাহর সাথে সাক্ষাত্) আর দীদার পাওয়ার উছিলা হলো রোজা। ওয়াজ ফরমান হাফেজ মুফতী মো. সোলায়মান আল আযহারী, মাওলানা জাকির হোসেন প্রমুখ। মিলাদ পাঠ করেন শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। মুনাজাতের পূর্বে পীর সাহেব কেবলা সরকারের উদ্দেশে বলেন, দেশে শান্তি বজায় রাখার স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন এবং বিরোধী দলকে বলেন, আপনারা হরতাল দিয়ে দেশে অশান্তি সৃষ্টি না করে সংলাপে বসুন, শেয়ার বাজার চাঙ্গা করার ও দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিন। -প্রেস বিজ্ঞপ্তি