এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র শেখ রেজওয়ান আহমেদ জন্মগতভাবেই হূদরোগে আক্রান্ত। তাকে দেশের বাইরে ওপেন হার্ট সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সক। রেজওয়ানের পরিবার সন্তানের সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা শেখ সুলতান আহমেদ, সঞ্চয়ী হিসাব নং ১৫৬১০১২০১৬৪৩, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা, সদর ময়মনসিংহ।
