বিএনপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী (বীর বিক্রম) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশের মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বর্তমান আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও দুর্নীতির কারণে বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে। দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে।
বুধবার সিলেট নগরীর নয়া সড়কস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক এর সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, ঈদের পরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
