ইসলামপুরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৫
ইসলামপুরে বুধবার রাতে পৌর এলাকায় হরিসভা নামক স্থানে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পুলিশ হারুন অর রশিদ (৪৫) নামে সিনএজি চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। লাশ মর্গে পাঠানো হয়েছে। জামালপুর সিএনজি স্টেশন মাস্টার জানায়, বুধবার রাত ৮টার দিকে জামালপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি ছেড়ে যায়। পথিমধ্যে ঘটনাটি ঘটে। শেষ রাতের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি সিএনজির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে তারা সেটিকে থামার ইঙ্গিত দেয়। এ সময় সিএনজির যাত্রীরা সেটি ফেলে পালানোর চেষ্টা করে। তখন তাদের আটকের পর দেখা যায় তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালাচ্ছিল। আটককৃতরা হল আলাল, আব্দুল কুদ্দুস ও শাহিন। এরা ইসলামপুরের দরিবাদ ও পচাবহলা গ্রামের বাসিন্দা।