আজকের রাশিফল

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৩৭
২৭ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১২ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা ও জঙ্গি মনোভাবের অধিকারী। আপনি স্পষ্টভাষী। সরাসরি লক্ষ্যে পৌঁছাতে চান। সর্বক্ষেত্রে ন্যায়বিচার চান। নেতৃত্বের গুণাবলীও আছে আপনার। তাই সহজেই যে কোন আন্দোলনের সাথে জড়িয়ে পড়তে পারেন। আপনি মিশুক, বন্ধুত্বের গণ্ডি ব্যাপক। উদ্ভাবনী ক্ষমতা ও কারিগরি দক্ষতা রয়েছে আপনার। বিনয়ী, ধৈর্যশীল ও কৌশলী হলে আপনার সাফল্য সুনিশ্চিত। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রসায়নবিদ হ্যানস ফিশার, গায়ক আবদুল আলীম, সৈয়দ হাসান ইমাম, রাজনীতিক মঞ্জুর কাদের, নির্মলেন্দু চৌধুরী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ যকৃত রোগে কষ্ট পেতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আজ কেউ আপনাকে ভুল ভুঝতে পারে। অযথা দুর্নামের ভাগী হতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ধর্ম ও আধ্যাতিকতার প্রতি আর্কষণবোধ করতে পারেন। ভাই-বোনদের কারো ব্যবহারে মনে কষ্ট পাবেন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিপরীত লিঙ্গের কারো সান্নিধ্যে আনন্দবোধ করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। স্থিতিশীল পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। অনিশ্চয়তাবোধে ভুগতে পারেন। প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক কারণে পড়াশুনায় মন বসানো কঠিন হবে। প্রতিযোগিতামূলক কাজে সুফল নাও পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের বিরোধে জড়াতে পারেন। সর্বাবস্থায় ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। মানসিক কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো ধরনের সাফল্যে আনন্দ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। কোনো দায়িত্বপূর্ণ কাজ হাতে আসতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক লেননেনে সতর্ক থাকুন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে ভালো কোনো খবর পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ নতুন কোনো কাজের দায়িত্ব হাতে আসতে পারে। কোনো কাজে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলে সাফল্যের পরিচয় দিতে পারবেন। ভাইবোনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে শরিকদের সাথে কোনো ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। মানসিক অস্থিরতার জন্য কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। কারো মৃত্যুর সংবাদে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মহিলাদের জন্য দিনটি শুভ ম্ভাবনাময়। মহিলাদের চাকরি লাভের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। পড়াশুনায় অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন।