নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৪৪
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের (বন্ধন) সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিতে পরিবার পরিকল্পনা সহকারী মীর মোশারফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. নূরে আলম নাসিম, পরিদর্শক মিনহাজ উদ্দিন আহাম্মদ, পরিদর্শিকা মনজু রানী রায়, পরির্দশক সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে অনিমা রানী রায়, শিল্পী রানী পালকে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও বেসকারি সংস্থা হিসেবে সূর্েয়র হাসি ক্লিনিক বন্ধন ম্যানেজার নূরে আলম নাসিমকে পুরস্কৃত করা হয়।