ডোমারে নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫০
নীলফামারীর ডোমার উপজেলায় সিএসও সংগঠনের নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার ইউএসএস কার্যালয়ে ইউ এস এস ও প্লান বাংলাদেশের আয়োজনে সিএসও সংগঠনের নেটওয়ার্কিং সেমিনারে ডি এস পি এ সভাপতি শৈলেন নাথ রায়ের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ এস এস টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল ইসলাম। এ সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার ৩০ জন প্রতিনিধি অংশ নেয়।